মোহাম্মদপুরে এবার ছিনতাইকারীর কবলে পুলিশ কর্মকর্তা, গ্রেপ্তার ৩

মোহাম্মদপুরে এবার ছিনতাইকারীর কবলে পুলিশ কর্মকর্তা, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

‎রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক নারী পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় অভিযান চালাতে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে এক ছিনতাইকারী আহত হয়। এ সময় বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল ও খেলনা রিভলবারসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

‎গ্রেপ্তাররা হলো-আপন দুই ভাই পলাশ ও সাকিব। অপরজন তাদের বোন জামাই বিপ্লব হোসেন। পলাশ ও সাকিব গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকার লোকমান সরকারের সন্তান।

‎পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) শামীমা ইয়াসমিন গত শনিবার সকালে রিকশাযোগে ধানমন্ডি ল্যাবএইডের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। তিনি তাদের ধাওয়া করেও পাননি। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি প্রশাসন) মীর আসাদুজ্জামান বলেন, রোববার রাত থেকে মোটরসাইকেলে করে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। সোমবার ভোরে ধানমন্ডি ২৭ এলাকায় ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ধাওয়া দিলে তারা মোহাম্মদপুরের দিকে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা হামলা চালায়।

এ সময় ওই চক্রে মোট পাঁচজন সদস্য ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে এক ছিনতাইকারীর পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মোহাম্মদপুরে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ এলাকায় সবচেয়ে বেশি ১০৮টি ছিনতাইয়ের স্পট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর