মোহাম্মদপুরে অস্ত্র নিয়ে শোডাউন দেওয়া ‘টুন্ডা বাবু’ গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র নিয়ে শোডাউন দেওয়া ‘টুন্ডা বাবু’ গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে ‘টুন্ডা বাবু’কে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। বুধবার রাতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সি অ্যান্ড বি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় টুন্ডা বাবু ও তার সহযোগীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ নানা অপরাধে জড়িত।

‘গত ২৪ ফেব্রুয়ারি র‌্যাব তাকে গ্রেপ্তার করলেও ৫ মে জামিনে মুক্তি পায়। জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে সে। ২৯ জুন রাজধানীর আদাবরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মাদক ব্যবসায়ী রাজুকে কুপিয়ে মারাত্মক জখম করে টুন্ডা বাবু ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন আদাবর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।’

আরও পড়ুন

গত ১৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে, মোহাম্মদপুর এলাকায় ‘টুন্ডা বাবু’কে দু’হাতে সামুরাই ও ছুরি নিয়ে শোডাউন দিতে দেখা যায়। ভাইরাল হলে যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

র‌্যাব জানায়, টুন্ডা বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কবজিকাটা আনোয়ার’-এর নির্দেশে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি এবং হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।

সাধারণত দিনে বাবু ও তার দল ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে কম মানুষের চলাচল থাকা এলাকায় ছিনতাই, জিম্মি করে অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর