মোসাব্বিরকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

মোসাব্বিরকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
আজিজুর রহমান মুছাব্বির ফাইল ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানায় দলটি।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা করে স্বেচ্ছাসেবক দল। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বীরের জানাজার নামাজ শেষ হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে।

মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন জানিয়ে তিনি বলেন, মামলায় নাম না জানা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

এর আগে, বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনের গলিতে গুলিবিদ্ধ হন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির।  এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত ৮টার দিকে আজিজুর রহমান মোসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালান দুই ব্যক্তি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad