মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাসের চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে বন্ধ রয়েছে মেহেরপুর-চুয়াডাঙ্গা আন্তঃজেলা রুটে বাস চলাচল। সোমবার সকাল থেকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোন বাস। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানান, রোববার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিরোধ তৈরি হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন।

রোববার প্রশাসনের সঙ্গে বৈঠকের পরও এ বিষয়ে কোন সমাধান মেলেনি। মারধরের প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। এতে বন্ধ হয়ে যায় এ রুটের সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল।

তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, প্রশাসনের সঙ্গে বসে আজ এর সুষ্ঠু সমাধান চান তারা। সমাধান না হলে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। তাতেও সমাধান না হলে প্রয়োজনে দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad