মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মেহেরপুরে সড়কে দুর্ঘটনার বিবিরণী নেন পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নিহতের মেয়ে ও নাতনি আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর-শোলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন মেয়ে তাছলিমা খাতুন (৩৪) ও নাতনি খাদিজা (৩)। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমানুল্লাহ আল বারি জানান, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজাকে নিয়ে একটি মোটরসাইকেলে করে মেয়ের শ্বশুরবাড়ি শোলমারী যাচ্ছিলেন।

তিনি বলেন, ‘পথে শোলমারী সড়কের একটি ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আর-ওয়ান ফাইভ মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নাফ মারা যান। একই সঙ্গে আহত হন তার মেয়ে ও নাতনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’

দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের দুই আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উল্লেখ করে ওসি জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মরদেহের ময়নাতদন্ত করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad