মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহতের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাংনী উপজেলার ওলিনগর গ্রামের কাতর মোল্লার ছেলে মন্টু মোল্লা (৫০) এবং তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার রতন আলির ছেলে রনি (১৮)। আহত হয়েছেন- ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, মন্টু মোল্লা একটি দোকান থেকে চা পান করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন।

আরও পড়ুন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মন্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন। পরে রনি ও মোস্তাককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত মোস্তাক হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি বনি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad