মেসি ম্যাজিকে প্রথমার্ধ আর্জেন্টিনার, পেনাল্টি মিসের পর বিশ্ব রেকর্ড

মেসি ম্যাজিকে প্রথমার্ধ আর্জেন্টিনার, পেনাল্টি মিসের পর বিশ্ব রেকর্ড
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে লাউতারো মার্টিনেজের গতির কাছে পরাস্ত হয়ে প্রথমার্ধেই বড় ভুল করে বসে অস্ট্রিয়া। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা।

স্পট কিক থেকে অবশ্য হতাশ করেন লিওনেল মেসি, তার শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। তবে সেই হতাশা ভুলে কিছুক্ষণ পরই জাদুকরী গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা। তার ঐতিহাসিক গোলেই এগিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে ‘জে’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আলবিসেলেস্তেরা।

শুরু থেকে দুই দলের লড়াই ছিল তীব্র ও জমজমাট। তবে ম্যাচের মাত্র ১১ মিনিটে পেনাল্টি মিস করে বড় আলোচনা তৈরি করেন মেসি। গোলপোস্টের ডান দিক দিয়ে তার শট বাইরে চলে গেলে দারুণ সুযোগ হারায় আর্জেন্টিনা। এতে ম্যাচের শুরুতেই কিছুটা চাপ তৈরি হয় দলটির শিবিরে।

৩৮ বছর বয়সী এই মহানায়কের সামনে আজ ছিল ইতিহাস গড়ার হাতছানি। আলজেরিয়ার সঙ্গে আগের ম্যাচে বিশ্বকাপে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছেছিলেন তিনি। আজ এককভাবে চূড়ায় ওঠার সুযোগটি হাতছাড়া হতে দেননি।

পেনাল্টি মিসের ভুল থেকে দ্রুতই ঘুরে দাঁড়ান মেসি। ম্যাচের ৩৮তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে তিনি পৌঁছে যান বিশ্বকাপে নিজের ১৭তম গোলে। এর সঙ্গে সঙ্গে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন তিনি। প্রথমার্ধের চিত্র বলছে, ম্যাচ এখনো পুরোপুরি উন্মুক্ত এবং দ্বিতীয়ার্থে আরও বড় নাটকের অপেক্ষা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad