মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। পিটুনিতে গুরুতর আহত হয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (৩০)।

বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়দের দাবি রুবি বেগম ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর জের ধরে সকালে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে তাদেরকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad