বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বালুচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাহাতুল ইসলাম রিপন, সিরাজদীখান উপজেলা বিএনপির সদস্য সচিব আলী আনসার মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল খালেক শিকদার, সিরাজদীখান উপজেলা জাসাস আহ্বায়ক সাইফুল ইসলাম শানু, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামাল লিপু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেনসহ সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


