মিরপুরে বিএনপি নেতার বোনকে গুলি করে হত্যা

মিরপুরে বিএনপি নেতার বোনকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর দক্ষিণ বিশিল এলাকায় তাহমিনা রহমান রানু নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রানু মিরপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুর রহমান এনার ছোট বোন। এনা ঢাকা উত্তর সিটি করপোশনের গত নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ডিশ ব্যবসার বিরোধে খুনের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

দারুস সালাম থানার অফিসার ইনচার্জ রকিব হোসেন সোমবার রাতে টাইমস অব বাংলাদেশকে জানান, রানু নিহতের ঘটনা মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, রানু ও তার ভাই বাবুসহ আরেকজন এলাকায় ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাবু ও অপর অংশীদার আত্নগোপনে গেলে রানু ব্যবসা দেখভাল করতেন।

রোববার রাত দুইটার দিকে বাবু দক্ষিণ বিশিল ৭ নম্বর সড়কে তার বোন রানুর বাসায় গেলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষভ্রষ্ট হয়ে রানুর মাথায় বিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad