মালিবাগে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মালিবাগে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিহত গৃহবধূ সুরভী আক্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার মালিবাগ এলাকার একটি বাসা থেকে বস্তাবন্দি এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরভী আক্তার মাহফুজা (২১) নামে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী আশিক মোল্লা।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন তালুকদার জানান, মালিবাগ বকশিবাগ এলাকার ৪৩৯/এ নাম্বার বাড়ির নিচ তলা থেকে সোমবার রাত ৯টার দিকে প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের থুতনিতে, গলায়, বুক ও পিঠে লালচে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কাটা দাগ রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাত ১টা থেকে সোমবার দুপুর ১টার মধ্যে যেকোনো সময় পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী তাকে হত্যা করে থাকতে পারে।

সুরভীর বড় ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরে জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবার নাম নুরুল হক খান। ৬ বছর আগে আশিক মোল্লার সাথে সুরভীর বিয়ে হয়। তারা দুইজন ঢাকার কেরানীগঞ্জে টেইলার্সে কাজ করত। মেহেদি হাসান নামে তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন

তিনি জানান, ২ বছর আগেও স্ত্রীকে ব্যাপক মারধরের কারণে আশিককে ছেড়ে আসতে চেয়েছিল সুরভি। পরে তেমন কিছু ঘটেনি। এরপর থেকেই বাবা-মা এবং ভাই বোনের সঙ্গে আর যোগাযোগ ছিল না সুরভীর। সোমবার দুপুরে পুলিশের মাধ্যমে তারা সুরভীর মৃত্যুর খবর পান।

এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারটি।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর