মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। ফাইল ছবি, সংগৃহীত
Advertisement
Advertisement

 

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম আপিলে খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে এই রায় দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দেওয়া মৃত্যুদণ্ড ও পরে আপিল বিভাগের সেই রায় বাতিল করে আজহারুলের করা আপিল সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।

২০১২ সালের ২২ আগস্ট তাকে মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন এবং ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। ২০২০ সালের ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আজহারুল পুনর্বিবেচনার আবেদন করেন।

এই আবেদনের শুনানি শেষে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ শুনানির অনুমতি দেয় এবং দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্তসার জমা দিতে বলে। শুনানি শেষে মঙ্গলবার ওই রায় দেওয়া হয়।

আজহারুলের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. শিশির মনির ও সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad