মাদারীপুরে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ বিলেও ক্ষোভ

মাদারীপুরে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ বিলেও ক্ষোভ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দিন ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজ।

শিবচর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। রোববার ২৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল মাত্র ১০ মেগাওয়াট এবং রাতে ৩৫ মেগাওয়াটের বিপরীতে মিলছে ১৬ মেগাওয়াট। ফলে দীর্ঘ সময় ধরে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।

অন্যদিকে জুন থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর লোডশেডিং বাড়লেও মিটারে অস্বাভাবিক বিল আসার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে ব্যাটারিচালিত যানবাহনের চালকদের আয়-রোজগারও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিবচর পল্লী বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার জহিরুল হক জানান, সীমিত সরবরাহের কারণে একযোগে সব এলাকায় বিদ্যুৎ সচল রাখা অসম্ভব। তবে জাতীয়ভাবে সরবরাহ বাড়লে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি জানান।

স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত বিদ্যুৎ সংকট নিরসন ও অতিরিক্ত বিলের বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad