মাদারীপুরে ট্রাক খাদে পড়ে ২ মৌচাষী নিহত

মাদারীপুরে ট্রাক খাদে পড়ে ২ মৌচাষী নিহত
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরের রাজৈর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে খাদে পড়ে দুই মৌচাষী নিহত হয়েছেন।

সোমবার ভোরে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মৌচাষী রানা (২৭) ও লিখন (১৮)।

নিহত রানা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের আমজেদের ছেলে এবং লিখন একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, মধু সংগ্রহের জন্য মৌচাকবোঝাই একটি ট্রাকে করে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর এলাকায় যাচ্ছিলেন তারা। ট্রাকটি পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে থাকা একটি খালে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। দুর্ঘটনার পরে ট্রাকের চালক পালিয়ে যান বলে জানায় পুলিশ।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad