মাতুয়াইল ময়লার ভাগাড় থেকে সৃষ্ট বায়ুদূষণের বিরুদ্ধে হাইকোর্টের রুল

মাতুয়াইল ময়লার ভাগাড় থেকে সৃষ্ট বায়ুদূষণের বিরুদ্ধে হাইকোর্টের রুল
Advertisement
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল ল্যান্ডফিলে জ্বলতে থাকা আগুন এবং এর থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় তীব্র বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছে।

একটি রিটের শুনানি করে সোমবার, বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে।

রুলে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পে বর্জ্য পোড়ানোর মাধ্যমে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা বা নিষ্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইন প্রয়োগ ও প্রকল্পের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

পরিবেশ সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং ময়লা পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। রাষ্ট্র যেখানে জনগণের জীবনের নিরাপত্তা ও দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখার কথা, সেখানে খোদ সিটি করপোরেশনের প্রকল্পই আজ দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad