ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া দুই যান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সেনাবাহিনীর সার্জেন্ট। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর ট্রাকটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিমকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পথিমধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি হলেন বাসের চালক আব্দুল বাসেত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad