ময়মনসিংহে লরি-মাহেন্দ্র সংঘর্ষে নারী ও শিশু নিহত

ময়মনসিংহে লরি-মাহেন্দ্র সংঘর্ষে নারী ও শিশু নিহত
Advertisement
Advertisement

ময়মনসিংহের সদর উপজেলায় লরি ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রঘুরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বওলী গ্রামের রাবিয়া খাতুন (৬৫) এবং হিরণপুর গ্রামের তৌফিক নামের ১৮ মাস বয়সী এক শিশু। এই ঘটনায় তৌফিকের মা খাদিজা (৩২) এবং মাহেন্দ্র চালক মাহবুব গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সাথে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুইজন প্রাণ হারান।

খবর পেয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেছে। তবে লরিটি এখনো আটক করা সম্ভব হয়নি। লরিটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর