ময়মনসিংহে নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা ও দেহ উদ্ধার

ময়মনসিংহে নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা ও দেহ উদ্ধার
নিহত সোহেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহে সোহেল মিয়া (২৬) নামে এক নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা এবং মাটিচাপা দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে আম্বিকাগঞ্জ কলেজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল মিয়া ওই এলাকার নূরুল ইসলাম নূরুদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সোহেল ছিলেন তৃতীয়। এলাকায় তিনি গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের পারিবার জানায়, গত ১৬ জুলাই রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সোহেল মিয়া নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বুধবার সকালে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকালে আম্বিকাগঞ্জ কলেজের একাডেমিক ভবন নির্মাণের স্থান নির্বাচনের কাজ চলছিল। সেখানে কলেজের শিক্ষক ও কর্মচারীরা উৎকট দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে একটি দেহবিহীন মাথা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে। এ সময় পাশেই মাটি খোঁড়াখুঁড়ি করে রাত পৌনে ৯টার দিকে কয়েক ফুট গভীরে মাথাবিহীন দেহটি পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা শরীরে কাপড় দেখে নিশ্চিত হয় মরদেহটি সোহেলের।

আরও পড়ুন

নিহত সোহেলের শ্বশুর আলাল উদ্দিন জানান, সোহেল ও তার বোন জামাই সেলিম একসঙ্গে গাছ কাটার কাজ করলেও পারিশ্রমিক নিয়ে বিরোধ ছিল। সোহেলকে ঠিকমতো টাকা না দিয়ে মারধরও করতেন সেলিম। এ জন্য ঢাকায় গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেছিলেন সোহেল। বাড়িতে আসার খবর পেয়ে ১৬ জুলাই রাত ৮টার পর সেলিম মিয়া সোহেলকে কাজ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকেই সোহেলের আর খোঁজ নেই।

এরইমধ্যে মঙ্গলবার এলাকা থেকে সেলিম পালিয়ে যান বলেও দাবি করেছে সোহেলের পরিবার।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, বিচ্ছিন্ন মাথা ও অবশিষ্ট দেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিবিআই আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় নিশ্চিত করেছে। এ ছাড়া শরীরের কাপড় দেখে মরদেহটি সোহেলের বলে নিশ্চিত করেছেন তার পরিচারের সদস্যরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad