সিনেমা-বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ

সিনেমা-বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজনৈতিক মতপ্রকাশের কারণে একের পর এক সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। এমনকি অগ্রিম অর্থ দেওয়ার পরও কয়েকটি সিনেমার প্রকল্প থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তার স্ত্রী পনি ভার্মা।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘প্রেমা দ্য জার্নালিস্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে পনি বলেন, ২০১৭ সালে সাংবাদিক ও অধিকারকর্মী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড প্রকাশ রাজকে গভীরভাবে নাড়া দেয়। এরপর রাজনৈতিক ও সামাজিক বিষয়ে আরও সোচ্চার হন তিনি।

পনি জানান, স্বামীর স্পষ্টভাষী স্বভাব নিয়ে শুরুতে তিনি ভীত ছিলেন। বিশেষ করে, প্রকাশ্যে মতামত দেওয়ার কারণে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করতেন। তবে গৌরী লঙ্কেশের মৃত্যু প্রকাশ রাজকে আরও প্রতিবাদী করে তোলে।

পনির দাবি, রাজনৈতিক বিশ্বাসের কারণে তেলুগু চলচ্চিত্রশিল্পে নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন প্রকাশ রাজ। কয়েকটি সিনেমার কাজ হারানোর পাশাপাশি বিজ্ঞাপনের প্রস্তাবও বাতিল হয়ে যায় তার। এমনকি অগ্রিম অর্থ দেওয়ার পরও কয়েকজন নির্মাতা প্রকল্প থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুন

ক্যারিয়ারে এসব ক্ষতি হলেও নিজের বিশ্বাস থেকে সরে আসেননি প্রকাশ রাজ। পনি বলেন, নিজের আদর্শে অটল থাকাকেই বেশি গুরুত্ব দেন তার স্বামী।

দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রকাশ রাজের অংশ নেওয়ার কথাও জানান পনি। পুলিশের পদক্ষেপ দেখে তিনি ভয় পেয়েছিলেন। তবে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে স্বামীর প্রতি তার শ্রদ্ধা বেড়েছে।

প্রকাশ রাজ ও গৌরী লঙ্কেশের বন্ধুত্ব ছিল ৩৫ বছরের বেশি সময়ের। ২০১৭ সালে বেঙ্গালুরুতে নিজের বাড়ির বাইরে গুলিতে নিহত হন গৌরী।

তার মৃত্যুর পর সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলতে ‘#JustAsking’ হ্যাশট্যাগ ব্যবহার শুরু করেন প্রকাশ রাজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad