ভোটকেন্দ্রে কাউকে ফাউল করতে দেওয়া হবে না: রুমিন ফারহানা

ভোটকেন্দ্রে কাউকে ফাউল করতে দেওয়া হবে না: রুমিন ফারহানা
নির্বাচনী জনসভায় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো প্রার্থী বা তার সমর্থককে ফাউল করতে দেওয়া হবে না জানিয়েছেন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজনগরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘ভোটের দিন কোনো প্রার্থীর সমর্থক যদি জোর করে ভোট কেন্দ্রে ফাউল করার চেষ্টা করে, ভোটের দিন কোনো প্রার্থীর সমর্থক যদি জোর করে ভোট কেন্দ্রে ফাউল করার চেষ্টা করে, তাহলে তাদেরকে সঠিক জবাবটা দিয়ে দিবেন। কাউকে ফাউল করতে দেওয়া হবে না।’

রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য হাস মার্কায় একটি ভোট দিয়ে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার কর্মীদের পশমে টাচ করার আগে আমার রক্তের ওপর দিয়ে যেতে হবে।’

একই সঙ্গে ছাত্রলীগের সাদ্দামের যে পরিণতি হয়েছে, সেটি যেন বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মীর জীবনে না আসে-এমন মন্তব্য করেন হাঁস মার্কা প্রতীকের এই প্রার্থী।

জনসভায় টিঘর গ্রামের মুরব্বি মোবারক মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন পানিশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খুশিদ মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad