ভোটকেন্দ্রের নিরাপত্তায় বসানো সিসি ক্যামেরা চুরি

ভোটকেন্দ্রের নিরাপত্তায় বসানো সিসি ক্যামেরা চুরি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্বিঘ্ন ভোট আয়োজনের লক্ষ্যে কেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা চুরি করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়া-২ আসনের মিরপুর পৌরসভার একটি ভোটকেন্দ্র থেকে দুটি ক্যামেরা চুরির খবর পাওয়া গেছে। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে চুরির বিষয়টি বুঝতে পারে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর জানানো হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষ ক্যামেরা চুরির বিষয়টি জানিয়েছে। বুধবার সকালে একই জায়গায় নতুন করে ক্যামেরা প্রতিস্থাপন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেন। ক্যামেরা দুটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।

ভেড়ামারা ও মিরপুর-দুই উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসন। মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ ৭৮ হাজার এক জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর