ভোটকেন্দ্রের আশপাশে নেওয়া যাবে না মোবাইল ফোন

ভোটকেন্দ্রের আশপাশে নেওয়া যাবে না মোবাইল ফোন
Advertisement
Advertisement

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল টেলিফোন নিয়ে প্রবেশ করা যাবে না।

কেন্দ্রের ৪০০ গজের মধ্যেই ফোন নেওয়া যাবে না বলে রোববার এক নির্দেশনায় জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সহকারি সচিব মো. শহিদুল ইসলাম।

দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না।

তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য তাদের সঙ্গে মোবাইল ফোন রাখতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর