সম্প্রতি ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রোববার সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে ঝুঁকিপূর্ণ আবাসিক হল এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ভূমিকম্প আতঙ্কের কারণে অনেক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছেন এবং অনেকে হলে ঢুকতে পারছেন না। এ ছাড়া কিছু শিক্ষার্থী আহত হয়েছেন।’
রোববারের পরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার বিষয়টিও বিবেচনা করছে ঢাবি প্রশাসন।


