ভুল সংবাদ প্রকাশ করলে আইনি ব্যবস্থা: উপ-প্রেস সচিব

ভুল সংবাদ প্রকাশ করলে আইনি ব্যবস্থা: উপ-প্রেস সচিব
বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি- অনেক সময় ভুল তথ্য আসে। আমরা চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে ভুল সংবাদগুলো ধরিয়ে দিতে। বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে উদার, আমরা সমালোচনাকে সবসময় স্বাগত জানাই। তবে কাউকে এরকম লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রকাশ করবেন। এখন থেকে যারা এ ধরনের ভুল, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করবেন-সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, ‘আপনারা দেখেছেন- একটা সংবাদ প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবর সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও বিভ্রান্তিকর।’

‘এ বিষয়ে যেসব সংবাদমাধ্যম ভুল, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, আমরা আশা করব তারা ভুল সংশোধন করবেন, তাদের পাঠকদের কাছে দুঃখপ্রকাশ করবেন। এ ছাড়া বাংলাদেশের যেসব মানুষ সংবাদটি পড়ে বিভ্রান্ত হয়েছেন তাদের কাছেও দুঃখপ্রকাশ করবেন।’

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর