ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে আমিরের বৈঠক

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে আমিরের বৈঠক
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে সম্পর্ক গভীর করার ক্ষেত্রে দুইপক্ষই আন্তরিকতা প্রকাশ করেছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াতে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad