ভারতে নারী পাচারের দায়ে ২০ বছর কারাদণ্ড‎

ভারতে নারী পাচারের দায়ে ২০ বছর কারাদণ্ড‎
Advertisement
Advertisement

ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে ফরিদপুরে মো. শহীদ শেখ (৫০) নামে এক ব্যক্তিকে ২০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎সোমবার ফরিদপুরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শহীদ শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গজারকান্দি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালত মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের দুটি ধারায় শেখ শহীদকে  ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড দেয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ জুলাই ফরিদপুরের একটি জুট মিলে কর্মরত ২০ ও ১৮ বছর বয়সী দুই বোনকে ভাল চাকরির প্রলোভন দেখিয়ে সহকর্মী শহীদ শেখ ভারতের বোম্বে শহরে পাচার করেন। সেখানে তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়।

‎এ ঘটনায় দুই তরুণীর বাবা সালথা থানায় শহীদ শেখ ও তার স্ত্রীকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেন। ‎রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া জানান, শহীদ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছে। তবে তার স্ত্রীর  অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর