ভারতের ‘পুশইন প্রক্রিয়া’ সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা

ভারতের ‘পুশইন প্রক্রিয়া’ সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাক-ভারত সীমান্ত উত্তজেনার মাঝে বাংলাদেশে শতাধিক মানুষকে সন্দেহের বশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের এ পুশইন প্রক্রিয়া সঠিক নয় বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ অসন্তোষের কথা জানান।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে বুধবার ৬৬ ভারতীয় নাগরিক ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ রোহিঙ্গাকে পুশইন করার খবর পাওয়া গেছে বিভিন্ন মাধ্যমে। আরও কিছু সীমান্তে পুশইন বিষয়ক অভিযোগ মিলেছে।

সাংবাদিকরা পুশইনের এসব তথ্য তুলে ধরে প্রশ্ন করলে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘ভারত থেকে এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা পুশইনের প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে আমরা তাদের গ্রহণ করব। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ–ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।’

এটা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর