বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ায় দিনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গোর এই নিয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং শক্তিশালী কূটনৈতিক সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তায় মার্কিন বিশেষ দূত উল্লেখ করেন, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ায় ত্রিবেদীর জন্য শুভকামনা।
Wishing High Commissioner Dinesh Trivedi @ihcdhaka all the very best as he assumes his important role as India’s new High Commissioner to Bangladesh. As the U.S. Special Envoy for South and Central Asia, I look forward to working closely with him. pic.twitter.com/Ec2o9I53bR
— Ambassador Sergio Gor (@USAmbIndia) June 25, 2026
তিনি জানান, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে তিনি নতুন হাইকমিশনারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের শীর্ষ এই কূটনৈতিক পদে দিনেশ ত্রিবেদী সাবেক রাষ্ট্রদূত প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।


