ভারতের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

ভারতের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বামে) এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্রের সময় ১২টা ১মিনিট থেকে এই প্রতিশোধমুলক শুল্ক প্রত্যাহার করা হবে। অর্থাৎ এখন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে কেবল ১৮ শতাংশ শুল্ক অব্যাহত থাকবে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওয়াশিংটন-দিল্লি বাণিজ্য আলোচনা সফল হওয়ার পর শুক্রবার ভারতীয় পণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহার করে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ইউক্রেন যুদ্ধ বন্ধে বারবার রাশিয়ার কাছে থেকে অপরিশোধিত তেল কেনা থেকে ভারতকে বিরত থাকার নির্দেশ দিলেও মোদী সরকার মস্কোর সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে নেয় ওই অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।

গত বছরের শেষ দিকেও বিশেষ কিছু ভারতীয় পণ্যে প্রায় ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছিল হোয়াইট হাউস।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ান ফেডারেশন থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। সেইসঙ্গে নয়া দিল্লি মার্কিন জ্বালানি ও পণ্য কিনবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী ১০ বছরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি কাঠামো গঠনে ভূমিকা রাখবে।’

আরও পড়ুন

দুই দেশের নতুন বাণিজ্য চুক্তি শেষে শুক্রবার এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়, নির্দিষ্ট কিছু বিমান ও বিমানের যন্ত্রাংশের ওপর শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ভারত যুক্তরাষ্ট্র থেকে মোট ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য, বিমান ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কোকিং কয়লা কেনার ইচ্ছা জানিয়েছে।

এই চুক্তির মাধ্যমে ভারতের অপরিশোধিত তেলের সরবারহ নিয়ে কয়েক মাসের টানাপোড়েনেরও অবসান ঘটল। ওয়াশিংটনের মতে, রাশিয়ার কাছে থেকে তেল কেনার অর্থই ইউক্রেন সংঘাতে মস্কোকে অর্থায়ন করছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করতে বদ্ধপরিকর।

সেইসঙ্গে এই চুক্তি ডোনাল্ড ট্রাম্প ও নরন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্কও পুনঃস্থাপিত করল। ট্রাম্পও নরেন্দ্র মোদীকে ‘অন্যতম শ্রেষ্ঠ বন্ধু’ হিসেবে ঘোষণা করেছেন।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলারের মতে, ১৮ শতাংশ শুল্ক হার ভারতীয় রপ্তানিকারকদের মার্কিন বাজারে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সামান্য বেশি সুবিধা দেবে। যুক্তরাষ্ট্রের বাজারে অন্য দেশগুলোর জন্য ন্যূনতম শুল্কহার প্রায় ১৯ থেকে ২০ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad