ভয়ের পরিবেশ তৈরি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদের

ভয়ের পরিবেশ তৈরি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদের
নির্বাচনী প্রচারে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা-১১ আসনে ভোটারদের জন্য ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে অন্য প্রার্থীরা নির্বাচনী প্রচারের নামে আচরণবিধি ভঙ্গ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম এনসিপির দলীয় প্রতীক শাপলা কলিতে ঢাকা-১১ আসন (রামপুরা, বাড্ডা, ভাটারা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার সকালে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচনী মাঠে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে। ১০ দলীয় জোটের প্রার্থীদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।

ভোটারদের কাছে থেকে নানা কৌশলে ভোট কিনে নেওয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ভোট কেনার কৌশল নেওয়া হচ্ছে। তবে মানুষ এসব মিথ্যা প্রচার ও প্রলোভনে বিশ্বাস করছে না।’

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে নাহিদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোট নিশ্চিত করতে যা যা করণীয়, তাই করা হবে। মানুষ নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবে। ফলাফল নিয়ে কেউ যেতে পারবে না।’

‘নির্বাচনের দিন ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সব ধরনের অনিয়ম প্রতিরোধ করা হবে এবং জনগণের রায় সুরক্ষিত রাখা হবে’ বলেও মন্তব্য করেন শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর