বুদ্ধিজীবী দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

বুদ্ধিজীবী দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
Advertisement
Advertisement

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নির্ধারিত কিছু রাস্তায় যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন।

এ কারণে ওই এলাকায় সুষ্ঠুভাবে যান চলাচল নিশ্চিত করতে শনিবার রাত ৩টা থেকে পরদিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন মাজার রোড ক্রসিং থেকে মিরপুর এক নাম্বার ক্রসিং পর্যন্ত রাস্তাটি বাদ দিয়ে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিকল্প সড়কগুলোর মধ্যে রয়েছে আশুলিয়া থেকে বেরিবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসা যানসমূহ নবাবেরবাগ ক্রসিং থেকে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।

আরও পড়ুন

যেসব গাড়ি মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেগুলো টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ এবং মিরপুর এক নাম্বার সড়ক ব্যবহার করবে।

আবার যেসব যানবাহন মিরপুর ১০ নাম্বার গোলচত্ত্বর থেকে মিরপুর ১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর এক থেকে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে।

আবার গাবতলী থেকে ঢাকামুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।

অন্যদিকে, দারুসসালাম থানা এলাকা থেকে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad