বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। কিন্তু এর আগে বড় দুঃসংবাদ, পাকস্থলীর সংক্রমণে হাসপাতালে ভর্তি আছেন বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। বুধবার পিটিআই জানিয়েছে, দুদিন ধরে দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘পেটের সংক্রমণের জন্য দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে অভিষেক। কিছু পরীক্ষানিরীক্ষাও করা হচ্ছে, সমস্যা বোঝার জন্য। এখনো নিশ্চিত নয়, কবে ওকে হাসপাতাল থেকে ছাড়া হবে। কিন্তু নামিবিয়ার বিপক্ষের ম্যাচে ওকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।’


