পোষা প্রাণীর চিকিৎসা সেবা নিশ্চিতে ‘অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করছেনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে রাজধানী ঢাকার বনানীতে অ্যানিমেল ওয়লেফেয়ার অ্যাসোসিয়েশেন প্রতিষ্ঠিত ক্লিনিকটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।
প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, এই ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক স্বাস্থ্য সেবার পরামর্শ দেবেন পশু চিকিৎসকরা। পরিদর্শনের সময় ক্লিনিকের অসুস্থ বিড়ালদের খোঁজ খবর নেন তারেক রহমান। কোলে নিয়ে আদর করে দেন কয়েকটিকে।
বিএনপি চেয়ারম্যান আশা করেন, এই প্রতিষ্ঠানটি পোষা প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে। ফ্রি অ্যানিমেল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুর জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অ্যানিমেল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।


