বিএনপিতে ‘ফিরে’ এলেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ

বিএনপিতে ‘ফিরে’ এলেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ
Advertisement
Advertisement

ঘরের ছেলে ঘরে ফিরে এলেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) থেকে পদত্যাগ করে যোগ দিয়েছেন নিজের পুরনো দল  বিএনপিতে।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন রেদোয়ান আহমেদ। তিনি ছিলেন এলডিপির মহাসচিব।

রেদোয়ান আহমেদ আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করবেন। বিএনপি  এই আসনটি এলডিপিকে ছেড়ে দেওয়া নিশ্চিত ছিল। তবে এলডিপির সঙ্গে বিএনপির এখনো আসন সমঝোতা হয়নি। রেদোয়ান আহমেদ জানান, সারা দেশে দলের বেশিরভাগ নেতাকর্মী বিএনপির সঙ্গে সমঝোতায় আগ্রহী। বিএনপিও এলডিপির জন্য কয়েকটি আসনে ছাড় দেওয়ার কথা জানিয়েছে। কিন্তু এলডিপির চেয়ারম্যান কর্নেল(অব.) অলি আহমদ বিএনপির এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না। একারণে তিনি(রেদোয়ান আহমেদ) এলডিপি থেকে পদত্যাগ করে নিজের অনুসারীদের নিয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন।

অলি আহমেদ বিএনপির সঙ্গে আসন সমঝোতায় রাজি হবেন বলে আশা করেন রেদোয়ান আহমেদ। তবে জানান, এলডিপির সঙ্গে আসন সমঝোতা হলেও তিনি বিএনপিতেই থাকবেন।

রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানকে ‘ঘরের ছেলের ঘরে ফিরে আসা’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। উপস্থিত ছিলেন।

রেদোয়ান আহমেদ ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বিতীয়বার সংসদ সদস্য হয়ে বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের নির্বাচনে জিততে পারেননি। তবে ২০০১ সালে সংসদ সদস্য হয়ে খালেদা জিয়ার মন্ত্রীসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৬ সালে কর্নেল(অব.) অলি আহমদের সঙ্গে বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad