বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত

বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত
Advertisement
Advertisement

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর পাশাপাশি আদালত রুলও জারি করেছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

আদেশের বিষয়টি নিশ্চিত করে তিনি টাইমসকে বলেন, দুই সপ্তাহের জন্য বায়রার নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

গত বছরের ২৯ অক্টোবর ২০২৫-২০২৭ মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড। ঘোষিত তফসিলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের কথা ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad