বান্দরবানে নদীতে গোসলে নেমে মেডিকেল কলেজের ছাত্র নিখোঁজ

বান্দরবানে নদীতে গোসলে নেমে মেডিকেল কলেজের ছাত্র নিখোঁজ
Advertisement
Advertisement

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক মেডিকেল কলেজের শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাদা পাথর নামক পর্যটন স্পটে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীর নাম আবদুল ওয়াদুদ সায়েম (১৮)। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায়। সে সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। সায়েম বান্দরবানে কয়েকজন বন্ধু মিলে বেড়াতে এসেছিল।

বৃহস্পতিবার দুপুরে বন্ধুরা মিলে মাতামুহুরী নদীর সাদা পাহাড় পয়েন্টে সায়েম গোসলে নামে। এ সময় অন্যরা উঠে আসলেও সায়েমকে পরে পাওয়া যায়নি।

লামা হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পরপরই লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মী এবং পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখনও সায়েমের কোনও সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, গত বছর বর্ষা মওসুমে আরেকজন পর্যটক এই পয়েন্টে ডুবে যায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিঁখোজের একদিন পর ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad