বান্দরবানে ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ পুলিশ কনস্টেবলের মৃত্যু

বান্দরবানে ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ পুলিশ কনস্টেবলের মৃত্যু
ছবি: পুলিশ সুপারের ওয়েবসােইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

বান্দরবানে ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত রাশেদুল ইসলাম (২৮) বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার সন্ধ্যায় পুলিশ লাইনের ব্যারাক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন রাশেদুল ইসলাম। এরপর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পুলিশ লাইনের ৪ তলা বিশিষ্ট ব্যারাক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারাত্মক জখম হন রাশেদুল। পরে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাশেদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। হাসপাতালে তার মৃত্যুর কথা নিশ্চিত করলেও লাফিয়ে পড়ার কারণ বা এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad