বাংলাদেশ জেল ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ জেল ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
Advertisement
Advertisement

বাংলাদেশ জেল এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ জেলের সব স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টরা ইবনে সিনার শাখা থেকে মেডিকেল সার্ভিস নিতে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর (হাসপাতাল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ওয়ালিয়ার রহমান চৌধুরী এবং বাংলাদেশ জেলের আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং বাংলাদেশ জেল-এর অ্যাডিশনাল আইজি প্রিজনস মো. জাহাঙ্গীর কবির।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জেল-এর এডিশনাল আইজি প্রিজনস কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, ডিআইজি প্রিজনস (ডেভেলপমেন্ট) লেফটেনেন্ট কর্নেল আসিফ মোহাম্মদ সালেহ, ডিআইজি প্রিজনস লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আক্তার হাসিব দেওয়ান, এআইজি প্রিজনস আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাসুদ, ট্রাস্টের রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মো. শাহজাহান মন্ডল, কর্পোরেট সাউথ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মো. শহিদুল ইসলাম, জোনাল ইনচার্জ লালবাগ শাখা মো. সাইফুল ইসলাম, সিনিয়র অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad