বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও।
এই বিশেষ দিনে বাংলাদেশকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে গুরুত্ব দেয়, যা একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে গড়ে উঠেছে।
দুই দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা জানিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রুবিও বলেন, স্বাধীনতা দিবসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ওয়াশিংটন-ঢাকা সম্পর্ক আরও গভীর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


