জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘ক্লাব ৮৯ লিমিটেডের’ ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ঐতিহ্যবাহী বৈশাখী নাস্তার মাধ্যমে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের পরবর্তী অংশগুলোতে ছিল শিশুদের আনন্দদায়ক খেলাধুলা এবং সদস্যদের মধ্যে উপভোগ্য বিলিয়ার্ড প্রতিযোগিতা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সন্ধ্যার মূল আকর্ষণ হিসেবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ তাম্পুরা পরিবেশনা। আনন্দঘন এই আয়োজনে র্যাফেল ড্র ও কেক কাটার পাশাপাশি পরিবেশন করা হয় সুস্বাদু বৈশাখী ডিনার।
পরিশেষে ক্লাবের সভাপতি মাহাবুবুল ইমামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


