বরিশালে সিমেন্ট কারখানার শ্রমিকদের ভুখা মিছিল ও বিক্ষোভ

বরিশালে সিমেন্ট কারখানার শ্রমিকদের ভুখা মিছিল ও বিক্ষোভ
ভুখা মিছিল শেষে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বকেয়া বেতনসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে ভুখা মিছিল ও বিক্ষোভ করেছে বরিশালের অলিম্পিক সিমেন্ট এ্যন্ড ফাইবার কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর রুপাতলী এলাকা থেকে ভুখা মিছিল বের করে অলিম্পিক সিমেন্ট এ্যন্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

এ সময় শ্রমিকরা থালা, বাসন ও বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মিছিলে অংশ নেন। পরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে রূপাতলী এলাকায় কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, আচমকাই কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। অথচ কারখানার শ্রমিকদের চাকরিসহ হস্তান্তরবা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও যাবতীয় পাওনাদি পরিশোধ করার বিষয় নিয়ে কোন কিছুই সুনির্দিষ্টভাবে বলা হচ্ছেনা। এখানে ৩০০ জনের বেশি শ্রমিক চাকরি ও পাওনাদি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad