বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে আসাদুল (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সে স্রোতে ভেসে যায়। নিখোঁজ আসাদুল বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।
তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আসাদুল চার বন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে আসে। সমুদ্রে গোসলে নামলে স্রোতের টানে সবাই ভেসে যায়। স্থানীয়রা চারজনকে উদ্ধার করতে পারলেও আসাদুল নিখোঁজ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি।


