১০ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলাজুড়ে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলা, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। তবে ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি ভোরে সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছিল।


