ফের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ফের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
হঠাৎ বৃষ্টিতে ভিজল ঢাকা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তোলা ছবি: ফোকাস বাংলা
Advertisement
Advertisement

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত থাকার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা দেশে মোটামুটি অপরিবর্তিত থাকবে।

ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক থেকে দুটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝড়বৃষ্টি হয়। এতে টানা গুমট বেশ কিছুটা কমেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad