ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
বাংলাদেশ-ভারত সীমান্তের প্রতীকী চিত্র। ছবি: এআই স্কেচ/টাইমস
Advertisement
Advertisement

ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টায় বাঁশপদুয়া সীমান্তে সীমানা পিলার অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়ার পর বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের অবস্থার গুরুতর হওয়ায় দু’জনকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে মিল্লাত হোসেন মারা যান। আহত অন্য ব্যক্তি হলেন মো. আফছার (৩০), যিনি একই গ্রামের মৃত এয়ার আহমদের ছেলে।

আরও পড়ুন

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইফতেখার হাসান ভূঁয়া গুলিবিদ্ধ দুজনকে চিকিৎসা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, ‘এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ কাজ চলমান রয়েছে। কেন এবং কোন অবস্থায় তারা এত রাতে শূন্য লাইন অতিক্রম করেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে ফায়ারিং কাম্য নয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর