নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেলকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার এ ঘটনায় মামলা করার পর তাকে হাজতে পাঠানো হয়। এরইমধ্যে শিশুটির স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ওই শিশু ও পরিবারের লোকজনকে ফতুল্লা মডেল থানায় আনা হয় মামলা করার জন্য। পরে জেলা প্রশাসক রায়হান কবীর ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি থানায় গিয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করে খবর নেন আইনি প্রক্রিয়া শেষ করার নিদের্শ দেন।
মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। নিয়ম অনুযায়ী ভুক্তভোগী মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গণপিটুনিতে আহত হিরো চিকিৎসাধীন আছেন আর গ্রেপ্তারকৃত সোহেলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও আইনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
ফতুল্লা থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বক্তাবলী ইউনয়িনরে চর বয়ারগাদি এলাকায় ৬ বছররে এক শিশুকে ধর্ষণের অভিযোগ এলাকাবাসী হিরো নামের এক যুবককে আটক করে গণপটিুনি দিলে তিনি গুরুতর আহত হন। তাক উদ্ধার করে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে পাঠায় পুলিশ।
সে রাতেই অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত আরেক অভিযুক্ত সোহলেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, মাদকাসক্ত যুবক মনির হোসেন হিরো ও সোহেল কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে নির্যাতন করে। কিছুক্ষণ পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান।
পরে শিশুটির পরিবার তাকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে রাতে ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনির হোসেন হিরোকে ধরে গণপিটুনি দেয়। এসময় পালিয়ে যায় সোহেল। পরে তাকেও আটক করে পুলিশ।


