ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজামান খান।
গত বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার আগে মো. শাহজামান খান প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


