প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক
Advertisement
Advertisement

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির প্রাক্তন গাড়িচালক মাহবুবকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িরচালক ছিলেন। বৃহস্পতিবার বিকালে তাকে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যে এই চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে র‍্যাব গ্রেপ্তার করে। রাতে মাহবুব হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

জানা গেছে, শুক্রবার বিকেলে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে, বিল্লাল–মাহবুব চক্র প্রশ্নপত্র ফাঁসের কথা বলে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছিলেন।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে আটক করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে জানান, যৌথ বাহিনী একজনকে আটক করেছে বলে শুনেছেন তিনি। কিন্তু পুলিশ এখনো তাকে হেফাজতে পায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর