প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিনন্দন
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএএ)।

মঙ্গলবার অ্যাসোসিয়েশনের প্যাডে প্রকাশিত এক ‘অভিনন্দন বার্তা’র মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় বিএনপির এই বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর সন্তোষ প্রকাশ করা হয়েছে।

অভিনন্দন বার্তাটিতে স্বাক্ষর করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর