প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার আরও ১১

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার আরও ১১
Advertisement
Advertisement

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এখন পর্যন্ত এই ঘটনায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩) জুবায়ের হোসাইন (২১) মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।

এর আগে, সোমবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত ৩১ জনকে শনাক্ত এবং তাদের মধ্যে মোট ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানায়।

গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে একদল মানুষ। এ সময় তারা এ দুটি প্রতিষ্ঠান ও ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

একইদিনে ছায়ানট এবং পরদিন উদীচী কার্যালয়েও হামলা চালানো হয়। পরে হামলার ঘটনায় মামলা করে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর